৩ কোটি টাকার অবৈধ সম্পদ, নায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ , ৩ জুলাই ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা ও প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।