
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার কিনবে সরকার। এর আগে গত ২৭ মে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২১০ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার টন ডিএপি সার ক্রয় করে সরকার।
বুধবার (৩ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব করা হয়েছিল। কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে মাডেন সৌদি আরব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সপ্তম লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির করা হবে। এর ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা। প্রতি টনের মূল্য ৫২৩ মার্কিন ডলার। যার পূর্বমূল্য ছিল ৫১৯ মার্কিন ডলার।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী