
ভারতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার (২৪ জুন) নতুন সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। আগামী বুধবার এই লোকসভার স্পিকার নির্বাচন হবে।
আজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অধিবেশনে যোগ দেন। এমনকি, রাজনাথ সিং ও অমিত শাহও আজ সোমবার (২৪ জুন) সবার সঙ্গে এই অধিবেশনের শুরুতে ১৮তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেন।
নবনির্মিত এই সংসদ ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হলো সদস্যদের শপথ গ্রহণ পর্ব। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অস্থায়ী বা প্রোটেম স্পিকার হিসেবে ভর্তৃহরি মহতাবকে শপথবাক্য পাঠ করান। এরপর তিনি মোদিকে লোকসভার নেতা হিসেবে সদস্যের শপথবাক্য পাঠে আহ্বান জানান।
এনডিটিভি এসব তথ্যের পাশাপাশি আজ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন হবে। পরের দিন ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
সাধারণ নির্বাচনের পর এটি ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন। এই নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি আসন পেয়েছে। অন্য ২৩৪টির মধ্যে কংগ্রেস পেয়েছে ১০০টি আসন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...