
পটুয়াখালীর দুমকি উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন নির্মাণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ইউনিয়নবাসি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ষাটের দশকে নির্মিত পরিত্যাক্ত পাঙ্গাশিয়া ইউপি ভবনের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্হানীয় যুবকরা।
আবিদ আল-আসাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো: নাঈম বিশ্বাস ও মো: ওমর ফারুক প্রমূখ। বক্তারা বলেন, পরিত্যাক্ত ইউনিয়ন পরিষদ ভবনটি ব্যবহারের অনুপযোগী।
বৃষ্টিতে পরিষদের গুরুত্বপূর্ণ রেজিষ্ট্রার, বিশেষত: নাগরিকদের জন্ম-মৃত্যুর বহি, ট্যাক্স ফাইলসহ কাগজপত্র নস্ট হয়ে যাওয়ায় সাধারণ মানুষ অবর্ণনীয় দূর্ভোগের শিকার হয়েছে। ভবন না থাকায় মেম্বর, চেয়ারম্যান ও সচিবদের একত্রে পাওয়া দুস্কর।
আর এ কারণেই সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ইউনিয়নবাসির ভোগান্তি লাঘবে জরুরী ভিত্তিতে নূতন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...