
নড়াইল সদর উপজেলায় কালনা-নড়াইল-যশোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাঈম শেখ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাঈম শেখ শুক্রবার সকালে নড়াইলে তার চাচা তুষার শেখের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিল।
পথিমধ্যে সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যায়।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...