
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাজীপুর ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ সকাল থেকে প্রতিটি ট্রেনই যথা সময়ে টঙ্গী রেলস্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
টঙ্গী রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ কামরুল সারওয়ার জানান, শুক্রবার দুটি ঈদ স্পেশালসহ ৪৩টি আন্তঃনগর ও লোকাল মেইল কমিউটার মিলিয়ে ৬৯টি ট্রেন যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সব মিলিয়ে সারাদিনে অন্তত দেড় লাখ মানুষ রেলপথে ঢাকা ছাড়বেন।
এখন পর্যন্ত কোনো সিডিউল বিপর্যয় নেই। আশা করি এমনটা ঘটার সম্ভাবনা নেই।
এদিকে, সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো।
মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
টঙ্গী কোরবানির পশুর হাটের কারণে স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষদের।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী