• জাতীয় সর্বশেষ
  • রাষ্ট্রপতির সাথে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে বিমান বাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , ৪ জুন ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানাও উপস্থিত ছিলেন।

আজ (মঙ্গলবার) দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বিমানবাহিনীর সার্বিক কার্যক্রম বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। তিনি বিমান বাহিনীর উন্নয়নে বিদায়ী প্রধানের ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, বিমান বাহিনীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদান করবে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।