• দেশজুড়ে ফিচার
  • মৌলভীবাজারে ঘরের ভিতর থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে ঘরের ভিতর থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ , ২ জুন ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মৌলভীবাজার পৌর শহর থেকে সুমন তালুকদার (৪৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

শনিবার (১ জুন) রাত ৮ টার দিকে পৌর শহরের টিবি হাসপাতাল সড়কের ভাড়া বাসা নাজরীন ভিলার ভিতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন তালুকদার দীর্ঘদিন যাবত এখানে ভাড়া থাকেন। গত তিন চারদিন ধরে এলাকার মানুষ তাকে দেখতে না পেয়ে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।