• দেশজুড়ে ফিচার
  • নওগাঁয় র‌্যাবের হাতে ৫ শ্রমিক আটক, প্রতিবাদে অভ্যন্তরীর রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁয় র‌্যাবের হাতে ৫ শ্রমিক আটক, প্রতিবাদে অভ্যন্তরীর রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ , ২৫ মে ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

নওগাঁ শহরের বাইপাস চেকপোস্ট থেকে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের ৫ সদস্যকে আটক করে নিয়ে গেছে র‌্যাব। শনিবার বেলা ১১ টার দিকে শহরের বাইপাস থেকে তাদের আটক করে। এরপর ১২ টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকরা জেলার অভ্যন্তরীন রুটে সকল বাস চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ করছে। রাস্তার মাঝখানে বাস দিয়ে বেরিকেট দিয়েছে শ্রমিকরা। এতে কোন ধরনের যানবাহন যেতে পারছেনা।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। তারা গন্তব্যে যেতে পারছেন না। তবে অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। তবে রাজশাহীর যাত্রীবাহী বাস নওগাঁয় থাকায় তারা যাত্রী নিয়ে ফিরে যাচ্ছে।

নওগাঁ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি বলেন- শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে প্রায় ১ কিলোমিটার দুরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শহরের বাইপাস চেকপোস্ট রয়েছে।

যেখানে মোটর মালিকের নেতৃবৃন্দ শ্রমিক ইউনিয়নের সদস্যরা থাকে। সকাল ১১টার দিকে কোন কারণ ছাড়াই ৫সদস্যকে আটক করে নিয়ে যায় র‌্যাব বলে দাবী করেন তিনি। এর পর শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, কেন বাস চলাচল বন্ধ করা হয়েছে। বিষয়টি খোঁজ দিয়ে দেখা হচ্ছে। আশা করছি দ্রুত সমস্যাটির সুহারা হয়ে যাবে।