
শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে জেলা খাদ্য বিভাগের খাদ্যগুদামে এ উদ্বোধন করা হয়।
এ কাজের উদ্বোধন করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজাবে রহমত।
জেলা খাদ্য বিভাগ জানায়, এ্যাপের মাধ্যমে নিবন্ধিত কৃষকের সংখ্যা ২৩হাজার ৫৮৭ জন। এ জেলায় চলতি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে ১০হাজার ৩৬৬ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

এছাড়াও ৪৫ টাকা কেজি দরে ১৬৮টি চালকলের মাধ্যমে ২১হাজার ২১৩মেট্রিকটন বোরো সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ৭টি নিবন্ধিত চালকলের মাধ্যমে ১হাজার ৪৮ মেট্রিকটন আতপ চাল ও ৩৪ টাকা দরে সরাসরি কৃষকদের মাধ্যমে ১২৮ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে।
এ সময় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়াসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...