
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির মামলায় জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেছে।
আইএইচসির প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ একদিন আগে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) প্রসিকিউশন দল এবং ইমরানের আইনজীবী সরদার লতিফ খান খোসার যুক্তিতর্ক শুনেছিলেন। বুধবার জামিন আবেদনের ওপর আদালতের রায় দেওয়ার কথা ছিল।
ডন অনলাইন জানিয়েছে, আদালত ১০ লাখ টাকায় জামিন দিয়েছেন। অবশ্য দুর্নীতির মামলায় জামিন পেলেও ইমরানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে না। কারণ তিনি এখনও সাইফার মামলা এবং ইদ্দত মামলায় সাজা ভোগ করছেন।
ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডির একটি আদালত দুর্নীতি মামলায় অভিযুক্ত করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, ইমরান ও বুশরা বিবি একটি প্রতিষ্ঠানের শত শত কোটি রুপি বৈধ করার জন্য উপহার হিসাবে জমি নিয়েছিলেন। তবে ইমরান এ অভিযোগ অস্বীকার করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...