
বাংলাদেশ থেকে সৌদি আরব আরো জনশক্তি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১২ মে) হোটেল লা মেরিডিয়ানে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা সৌদি আরবে গেছেন। সৌদির নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে কথা হয়েছে যে তাদের ফেরত পাঠানো হবে না, পাসপোর্ট রিনিউ করে দেওয়া হবে।
এছাড়া বৈঠকে বিজিবি-পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়েছে। দুই দেশের বন্দিবিনিময় চুক্তি, সেদেশে আনসার প্রেরণের বিষয় নিয়ে কথা হয়েছে, বলেন মন্ত্রী।
হজ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইমিগ্রেশন ব্যবস্থা চালু করা হয়েছে, ফলে দ্রুত সময় হাজিরা গাড়িতে চড়তে পারবেন। এছাড়া রুট টু মক্কা নামে একটি সার্ভিস চালু করেছে, যাতে হাজিদের ব্যাগ-লাগেজ এয়ারপোর্ট থেকে তাদের ঠিকানায় পাঠানো হবে।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক জোরদারে বন্ধুত্বসুলভ আলোচনা হয়েছে। বর্তমানে সৌদিতে ৩০ লাখ প্রবাসী কর্মী আছেন, যাদের সংখ্যা আরো বাড়ানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী