পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ , ১০ মে ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন, পাইকগাছাঃ পাইকগাছায় ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে ১০ মে  শুক্রবার বিকালে  উপজেলার গদাইপুর ইউনিয়ানের হিতামপুর মাঠে ঘুড়ি উৎসব ও উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের ঘুড়ি গ্রতিযোগিদের মধ্যে ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন, রাকিবুল, তৈহিদ, জুয়েল, তামিম,তরিকুল,আলামিন,আব্দুর রহমান,সালমান,মাসুম,মুকাতাদির, হোসেন আলী প্রমুখ। ঘুড়ি উৎসবে নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়।

ঘুড়ি গ্রতিযোগিতায়  ১ম তামিম, ২য় আব্দুর রহমান  ও ৩য় হয়েছে তৈহিদ । গ্রতিযোগিদের মধ্যে পুরুস্কার প্রদান করেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।এ সময় উপস্থিত ছিলেন বনবিবির সদস্য গনেশ দাশ, মারিয়া সুলতানা, কওসার আলী প্রমুথ । ঘুড়ি উৎসব ও  ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতায় এলাকার শিশু কিশোরসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলো।

ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়। পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়।

প্রায় ২৮ শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে।

বর্তমানে বিশ্বের নানা দেশে বিভিন্ন ধরনের ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব অনুষ্ঠিত হয়।