পুলিশ সদস্যের কথা ও সুরে সজলের সেই তুমি

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ , ১০ মে ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সাম্প্রতিক সময়ে রাজধানীর যাযাবর ব্যান্ড স্টুডিওতে পুলিশ সদস্য তালুকদার সানাউল্লাহ’র কথা ও সুরে “সেই তুমি” শিরোনামের একটি গানের রেকর্ডের কাজ সম্পূর্ন করেছেন সজল।

২০১২ সালে অনুষ্ঠিত ‘পাওয়ার ভয়েস’প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সজল। এরপর নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ, টিভি লাইভ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

সেই তুমি গানটির সম্পর্কে জানতে চাইলে সজল জানান, যাযাবর ব্যান্ড ভোকাল ক্যাপ্টেন আমার খুব কাছের ভাই ও সহকর্মী। তার আয়োজনে আমি সেই তুমি গান নিয়ে বেশ আশাবাদী।

পুলিশ সদস্য তালুকদার সানাউল্লাহ একেবারে ভিন্ন পেশার মানুষ হয়েও গান লেখা, সুর করার চেষ্টা করে যাচ্ছেন এজন্য আমি তাকে সম্মান জানাই। পেশাগত কাজের মধ্যে থেকেও যে শিল্প-সংস্কৃতির প্রতি তার যে শ্রদ্ধা ও ভালোবাসা, আমি আসলেই মুগ্ধ হয়েছি।

আমরা ব্যান্ড মিউজিক কে হারাতে বসেছি, যুগের হাওয়ার ঝড়ে আমরা মহারথীদের কষ্টে গড়া সোনালি সেই সময়ের ব্যান্ড মিউজিক কে ভুলেই গেছি। সেই তুমি গানটি আমার কাছে মনে হয়েছে সেই সোনালি সময়ের ব্যান্ড মিউজিকের ক্যাসেটের গান গুলোর মতো। আশা করছি গানটি সকল শ্রেনী পেশার মানুষের মনের কথা তুলে ধরবে।

সজল আরো জানান, এখন মানুষ গান শোনার চেয়ে বেশি দেখেন! আসলে আমি মনে করি আমাদের বাংলা মিউজিক কে বাঁচিয়ে রাখতে আমাদের অডিও গানের প্রতি মনোযোগী হওয়া উচিৎ। বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার মিউজিক কে বাঁচিয়ে রাখতে সকলের সাপোর্ট ভিষণ ভাবে প্রয়োজন।

সকলের ভালোবাসায় গান করে যাচ্ছি, এ ভালোবাসা নিয়েই ভালো ভালো গান করে যেতে চাই। খুব শীঘ্রই প্রতিষ্ঠিত কোন ক্যাসেট কোম্পানির ব্যানারে সেই তুমি গানটি প্রকাশিত হতে চলেছে।

আমার বিশ্বাস যে ভাবে আমায় উৎসাহ দিয়ে পাশে থেকেছেন ভালোবেসে যাচ্ছেন, আগামীতেও পাশে থাকবেন এই প্রত্যাশা।