
ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে দোহায় আজ সোমবার (৬ মে) আবারও আলোচনা শুরু হচ্ছে। যদিও যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে মতভেদ রয়ে গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, যুদ্ধ বন্ধের দাবির কাছে সমর্পণ মানে পরাজয় মেনে নেওয়া। এদিকে কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ নেতানিয়াহুর বিরুদ্ধে আলোচনায় যড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
আলোচনার সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার আলোচনা চলবে। আলোচনায় সিআইএ পরিচালক বিল বার্নস অংশ নিচ্ছেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এ আলোচনার উদ্যোগ নিয়েছেন। এর আগে কায়রোয় সর্বশেষ দফার আলোচনা উভয়পক্ষের মতভেদের কারণে ভেস্তে গেছে।
হামাসের একজন কর্মকর্তা রোববার জানিয়েছেন, তাদের একটি প্রতিনিধিদল যুদ্ধবিরতির আলোচনার জন্যে দোহা গেছে। এ প্রতিনিধি দল এরপর মঙ্গলবার আবার কায়রো ফেরত যাবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...