সুষ্ঠুওনিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইউএনও

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ , ৬ মে ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ তাসলিম উদ্দিন সরাইলঃ সরাইলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনারের নির্দেশনা মতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ নির্বাচন।

আজ সোমবার (৬ মে) দুপুর সাড়ে বারটার দিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এর সরকারি অফিস কার্যালয়ে উপজেলা নির্বাচন বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)বলেন,আমাদের কাজ হচ্ছে জনগণকে সাহায্য করা,সরকার নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে তার পছন্দের প্রার্থীকে, ভোট দিতে পারেন তার ব্যবস্থা করবে প্রশাসন।

উপজেলার যেসব ইউনিয়ন থেকে বিশৃঙ্খলার খবর আসছে, সেখানে আমাদের বিশেষ নজর রয়েছে।  নির্বাচন আচরণবিধি  লঙ্ঘন করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া আরও বলেন, যেকোনো মূল্যে উপজেলা প্রশাসন সরাইলবাসীকে একটি সুষ্ঠু- শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায়।

এ জন্য সবার সহযোগিতা কামনা করেন ইউএনও। গতকাল উপজেলা নির্বাচন ২০২৪ উপলক্ষে সরাইল উপজেলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালনে সরাইল উপজেলা প্রশাসনের অভিযান। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।নির্বাচনকালীন দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা( রিপা)।