
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ২১মে নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আধারসহ দুই উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোকছেদুর রহমান লেবু পেয়েছেন আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন ঘোড়া প্রতীক, আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা মোটরসাইকেল প্রতীক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম পেয়েছেন দোয়াতকলম প্রতীক।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ পেয়েছেন টিউবওয়লে প্রতীক, মেহেদী হাসান রাজন চশমা প্রতীক, বাবুল হোসেন তালা প্রতীক ও ইসমাইল হোসেন পেয়েছেন টিয়া পাখি প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান ভাইস চেয়ারম্যান আশুরা বেগম পেয়েছেন কলসি প্রতীক, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা হাঁস প্রতীক, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া পদ্ম ফুল প্রতীক ও নোহেলিকা দিব্রা পেয়েছেন ফুটবল প্রতীক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...