
এম জালাল উদ্দীন, খুলনাঃ আসন্ন ২৯ মে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শেখ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলীর পুত্র স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ্বাস।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বজলুর রহমান, মিলন মোহন মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, সম আব্দুল ওয়াহাব বাবলু, ফরহাদ হোসেন ফয়সাল, মোঃ বাবুল শরীফ ও এস এম হাবিবুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অনিতা রানী মন্ডল, ইয়াসমিন বুসরা ও ময়না খাতুন। আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছায় করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১২ মে এবং প্রতীক বরাদ্ধ ১৩ মে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক