সরাইলে ঈদ উপহার বিতরণ করলেন সাংবাদিক এমডি জালাল

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ , ৭ এপ্রিল ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সাংবাদিক এমডি জালাল এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্যে নগদ অর্থ ও কাপড় সামগ্রী সকল শ্রেণীর মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বাদ আছর উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের আইরল কাটানিশা বাজারে আসন্ন ঈদ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে শতাধিক গরীব, অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক সহকারী সচিব গোলাম জিলানী সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন,আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব, জাতিসংঘের রেজিস্ট্রার্ড ডেলিগেট ও বিবিসি নিউজ২৪ এর হেড অব নিউজ সাংবাদিক এমডি জালাল।

সমাজসেবক আলমগীর মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক ২ বারের নির্বাচিত এমপি এড. জিয়াউল হক মৃধা, এ সময় বক্তব্য রাখেন,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: ইসমত আলী, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা মো: মাহফুজ আলী ও মো: ইকবাল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.সিজারসহ বিভিন্নস্তরের লোকজন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাগতিক বক্তব্য সাংবাদিক এমডি জালাল মিয়া বলেন,আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন।মাথা উঁচু করে নিবেন এটা আপনাদের হক। এখানে ইজ্জত সম্মানের কিছু নেই। তিনি বলেন, আমার অর্থ নেই কিছুই নেই। তারপর ও আমার বিরুদ্ধে আছে নানা ষড়যন্ত্র। তবেও আমার মন চায় মানুষকে কিছু দিতে। তাই বারবার আপনাদের কাছে আমি ফিরে আসি।

এমন করে যেন আমি আপনাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন।