
ঈদকে কেন্দ্র করে ডাকাতির প্রস্তুতির সময় সরাইল ধরন্তী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরাইলে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার। গত শুক্রবার (৫ এপ্রিল) সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের দুল্লাই ব্রীজ সংলগ্ন উত্তর পার্শ্বের ঢালে ডাকাতি করার উদ্দেশ্য প্রস্তুতি নেন ডাকাতরা।
অভিযানে গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, উপজেলা সৈয়দটুলা গ্রামের মৃত সহিদের ছেলে মো. ইব্রাহিম মিয়া (৩০), ইসলাবাদ (গোগদ) উওর হাটির মৃত জমিরের ছেলে মো. হেলাল (২৩), ধরন্তী এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোখলেছ মিয়া (২২), একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে অপু মিয়া (২২), মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. বিল্লাল মিয়া (৩৫), মালিহাতা গ্রামের আক্তার মিয়ার ছেলে মো. শামীম মিয়া (১৯) ও আনোয়ার মিয়ার ছেলে ইমন মিয়া (২১)। তথ্যটি নিশ্চিত করেছেন সরাইল থানার এস আই মো. জয়নাল আবেদীন।
এ বিষয়ে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে জনগণের জান মালের নিরাপত্তা।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। ওসি বলেন, ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র রামদা, চায়নিজ কুড়াল ও অন্যান্য অস্ত্রসহ ৭ ডাকাত কে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানার একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ঈদযাত্রা নিরাপদ করতে ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...