সরাইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ৬ এপ্রিল ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

এবারের জাতীয় ক্রীড়া দিবস-২০২৪ এর মূল প্রতিপাদ্য ‘ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন।’ এ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া সরাইল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ এপ্রিল শনিবার সকালে সরাইল উপজেলা অফিস পাড়া থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।পরে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া’র সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূইঁয়া,সরাইল থানা পরিদর্শক তদন্ত আ স ম আতিকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থা সহ- সভাপতি মো. মাহফুজ আলী,উপজেলা ক্রীড়া সংস্হা সাধারণ সম্পাদক এস এম ফরিদ।সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী ইকবাল হোসেন।

আওয়ামী লীগ নেতা মো. লিয়াকত আলী,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মাসুম উল্লাহ খন্দকার।উপজেলা ক্রীড়া সংস্হা সদস্য আব্দুল মতিন, মো. মজিদ বক্স, মো.শফিক মিয়াসহ।

এই সময় উপজেলার রাজনৈতিক নেতা ও গণমাধ্যম কর্মী সহ অফিসের কর্মকর্তারা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ২০১৭ সাল থেকে প্রতিবছর ৬ এপ্রিল এই দিবস পালিত হয়ে আসছে বাংলাদেশে।