• ছবিঘর ফিচার
  • নালিতাবাড়ীতে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নালিতাবাড়ীতে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ , ৬ এপ্রিল ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবারের ধারাবাহিকতায় এবারও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর পরামর্শক্রমে ও ট্রাক ট্যাংকলড়ী কাভার্ড ভ্যান মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে গরিব-দুঃখী মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

০৬ ই এপ্রিল(শনিবার) সকাল এগারো ঘটিকায় পৌর শহরের নিলামপট্টি এলাকায় ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ও মালিক সমিতির কার্যালয়ে নালিতাবাড়ী উপজেলার ৫৬৫ জন অসহায়-অসচ্ছল মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ট্রাক ট্যাংকলড়ী কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি, বাবু অরুণ চন্দ্র সরকার এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এ.এইচ.এম মোস্তফা কামাল,নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজ করুনী,নালিতাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি,আলহাজ্ব জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল,নালিতাবাড়ী থানা তদন্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।