
নওগাঁর পোরশা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এই ঘটনা ঘটেছে।
ঘটনাটি জানতে পেরে বিজিবি-১৬ ( ব্যাটলিয়ন) থেকে একটি ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নে ইত্যে মধ্যে একটি পত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান।
নিহতের নাম আল-আমিন ( ৩৮) পোরশা উপজেলার নীতপুর গ্রামের কলনীপাড়ায়। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ৭ থেকে ৮ জনের একটি দল উপজেলার নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মধ্য গরু আনতে যান। গরু নিয়ে আজ মঙ্গলবার ভোর রাতে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নের অওয়াতাধীন টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন।
এ সময় গরু চোরকারবারিরা পালিয়ে নীতপুর সীমান্ত বাংলাদশের অভ্যন্তরে আসার সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও ভারতের মালদা জেলার মিলমারি এলাকায় আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশী মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নং এলাকা থেকে বিএসএফের সদস্যরা আল-আমিনের মরদেহ নিয়ে যায়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নে ইত্যে মধ্যে একটি পত্র পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...