
নরসিংদীর পলাশে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্ষাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। পলাশ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
দিবসটির প্রথম প্রহরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত স্মৃতিসৌধে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ।
পরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উওোলন,প্যারেড,কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়।
এদিকে দুপুরে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলার বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী