
শার্শায় ৪ কেজি গাঁজাসহ ইস্রাফিল হোসেন (২৬) ও সুমন হোসেন (২৫) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রাম থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামী ইস্রাফিল হোসেন শার্শার একঝালা গ্রামের আব্দুল করিমের ছেলে ও সুমন হোসেন শার্শা থানাধীন শ্রীকোনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে শার্শার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অভিযান চালিয়ে ইস্রাফিল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা দুটি প্যাকেট হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ম্যাক্সওয়েল
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
মজুরি-ভাতার দাবিতে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট...
আগামী বছর গ্রিডে যুক্ত হবে ৩-৪...