র‍্যাব’র যৌথ অভিযানে ঝালকাঠি হতে ধর্ষণ মামলার আসামী মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন লেবুবুনিয়া এলাকা হতে নাবালিকা মেয়ে শিশু ধর্ষণ মামলার আসামী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন(৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ও র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল।

“র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী কমান্ডার মোহাম্মাদ সাকিব হোসেন এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন- “বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।

“গত ইং ০৮/০৩/২০২৪ তারিখে যশোর জেলার আরবপুর এলাকার আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক এক নাবালিকা ছাত্রী ধর্ষণের শিকার হয়। ঘটনার তদন্তে জানা যায়, ভিকটিম ১২ বছরের একজন নাবালিকা মেয়ে। সে আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদ্রাসায় আবাসিক ভবনে থেকে লেখাপড়া করতো। উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক তার নিজ পরিবার নিয়ে মাদ্রাসা ভবনের নিচতলায় বসবাস করে এবং সকল ছাত্রীরা একই আবাসিক ভবনের উপরতলায় থেকে লেখাপড়া করে”।

“”গত ইং ০৮/০৩/২০২৪ তারিখ দুপুর বেলা উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন (৩৫) এর স্ত্রী বাসার বাইরে থাকার সুযোগে কৌশলে মাদ্রাসায় পড়ুয়া নাবালিকা ভিকটিমকে বাসায় ডেকে তার রুমে নিয়ে যায় এবং রুমের ভেতর আটকিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এছাড়াও কাউকে বিষয়টি জানালে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে নাবালিকা ভিকটিম বিষয়টি তার মাকে জানালে, ভিকটিমের মা মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে নিজে বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন (৩৫) এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪০, তারিখ- ১১/০৩/২০২৪, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) (জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অপরাধ)। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আসামী মোঃ শাহাদাৎ হোসেন (৩৫) আত্মগোপন করে”।

“র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৯/০৩/২০২৪ তারিখ জানতে পারে যে, ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন লেবুবুনিয়া এলাকায় উক্ত মামলার প্রধান আসামী (i) মোঃ শাহাদাৎ হোসেন (৩৫), পিতা-আঃ মান্নান হাওলাদার, সাং- লেববুনিয়া, থানা- রাজাপুর, জেলা- ঝালুকাঠি, বর্তমান ঠিকানা- পাওয়ার হাউজপাড়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা- যশোর অবস্থান আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-৬, যশোর ও র‌্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল ইং ১৯/০৩/২০২৪ তারিখ রাত আনুমানিক ২৩.২০ ঘটিকায় আসামী মোঃ শাহাদাৎ হোসেন (৩৫)’কে গ্রেফতার করে”।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ” প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।