• ছবিঘর ফিচার
  • পিএমকে’র ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষ

পিএমকে’র ফ্রি চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ , ১১ মার্চ ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

পল্লিমঙ্গল কর্মসূচী (পিএমকে) স্বাস্থ্য সেবা কার্যক্রমের প্রথম দিনে চক্ষু, গাইনি ও প্রসূতীসহ প্রায় ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নয়ারহাট পূর্বপাড়ার পিএমকে ভবনে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এসময় রোগীদের ফ্রি ওষুধ ও পাওয়ার চশমা প্রদান করা হয়েছে।

পল্লিমঙ্গল কর্মসূচী (পিএমকে) স্বাস্থ্য সেবা কার্যক্রমের প্রথম দিনে সেবা নেওয়া সুমি আক্তার বলেন, আমরা গরিব মানুষ। অর্থের অভাবে ঠিকঠাক ডাক্তার দেখাতে পারি না। আমরা চিকিৎসা ও ওষুধ অভাবে অনেক কষ্ট করি। কিন্তু পিএমকে আমাদের চিকিৎসায় সুযোগ সুবিধা দিয়েছেন। আমাদের ডাক্তার দেখিয়েছেন, ওষুধ দিয়েছেন। আমরা তাদের এ ঋণ কখনও ভুলবো না।

ফ্রি চিকিৎসার খবর শুনে পিএমকে ভবনে ছুটে এসেছেন মানিক পাল। তিনি চোখের সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন। আজ ডাক্তার দেখিয়ে ও চোখ পরিক্ষা করে তিনি একটি চশমাও পেয়েছে। মানিক পাল বলেন, আমার বয়স হয়েছে। চোখে তেমন দেখি না। এছাড়া চোখ দিয়ে পানি ঝরে। খুব সমস্যায় ছিলাম কিন্তু ডাক্তার দেখাতে পারতাম না। আজ ফ্রি চিকিৎসার খবর পেয়ে এসেছি। আমাকে অত্যন্ত যত্নের যাথে ডাক্তার দেখিয়ে একটি চশমাও দিয়েছেন। এখন আমি চোখে ভালভাবে দেখতে পাচ্ছি। কিছু ওষুধ দিয়েছে, ডাক্তার বলেছেন এসব ওষুধ খেলে চোখের পানি পরাও ভাল হয়ে যাবে। আমি অনেক অনেক কৃতজ্ঞ। পিএমকের কাছে আমি ঋণী।

এব্যাপারে পল্লিমঙ্গল কর্মসূচীর (পিএমকে) আশুলিয়ার নয়ারহাট জোনের প্রোগ্রাম ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা দুইদিন ব্যাপী ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি। আজ প্রথম দিনে প্রায় ৫ শতাধিক রোগী ফ্রি চিকিৎসা পেয়েছেন। এই কর্মসূচী আমরা নিয়মিতভাবে বাস্তবায়ন করছি। আমাদের ফ্রি চিকিৎসার এমন ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ইনচার্জ ডাঃ মোঃ খায়রুল বাসার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ জিয়াউল হাসান, গাইনি ও প্রসূতি বিভাগের ডাঃ মোছাঃ নাসরিন আক্তার, চক্ষু ডাক্তার ডাঃ মোঃ আব্দুলাহ আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার সলিমুল্লাহ আশরাফী, শাখা ব্যবস্থাপক মোঃ মিনহাজ উদ্দিন, জোনাল হিসাব-রক্ষন কর্মকর্তা মোঃ আবু সাঈদ এবং জোনের আইটি অফিসার মোঃ নুরুজ্জামানসহ আরও অনেকে।