
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপিকে বিপুল সংবর্ধনা দিয়েছেন কুমিল্লা দোকান মালিক সমিতি।
গতকাল শনিবার (২ মার্চ) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা দোকান মালিক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেড় হাজার ব্যবসায়ী অংশ নেন।
কুমিল্লা-৬ আসন থেকে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার টানা চতুর্থ বারের মতো এমপি নির্বাচিত হওয়ার কুমিল্লা ব্যবসায়ীদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. হেলাল উদ্দিন হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোকান মালিক সমিতি কুমিল্লার সাধারন সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন। অনুষ্ঠানে কুমিল্লা নগরীর বিভিন্ন ব্যবসায়ীদের ৭২ টি সংগঠন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এমপি বাহার কে ফুলের মুকুট ও ফুলের মালা পড়িয়ে দিয়ে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব জহিরুল হক ভূইয়া, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মাহাবুবুর রহমান, বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী জহিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দোকান মালিক সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, রেজাউল করিম রতন,
নির্বাহী সদস্য মো. ফজলু, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, কুমিল্লা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জহিরুল ইসলাম জহির,নির্বাহী সদস্য ফয়েজ আহাম্মদ, কামাল কাশেম, মো. স্বপন, মোস্তাফিজুর রহমান বিপু সহ কুমিল্লা নগরীর ৭২ টি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, কুমিল্লার নন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কুমিল্লার ব্যবসায়ীরা আজ মাস্তান চাঁদাবাজের উৎপাত থেকে মুক্ত।
হাজী বাহার এমপিই আমাদের পরীক্ষিত অভিভাবক। তিনি কুমিল্লার ব্যবসায়ী সমাজকে সন্তানের মতো আগলে রেখেছেন। আমরা এমপি বাহার ও তার পরিবারের সদস্যদের সুখে দুঃখে পাশে থেকে কুমিল্লাকে এগিয়ে নিব।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী