
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভুয়া পুলিশ সুপার (এসপি) রাছেল পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে দুটি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার বিকালে আটক ভুয়া এসপি রাছেল পাটোয়ারীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ।
আটক রাছেল পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের ফিরোজ পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, গেল সপ্তাহে হাজীগঞ্জ থানা রোডের হৃদয়ের সেলুনে সেভ করতে গিয়ে নিজেকে এসপি পরিচয় দেন রাছেল পাটোয়ারি। ওই সময় সেলুন কর্মীদের কাজের ব্যস্ততায় কৌশলে তাদের দুটি ফোন নিয়ে পালিয়ে যান। এরপর ওই মোবাইল হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের একটি দোকানে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।
ভুক্তভোগী সেলুন মালিক হৃদয় জানান, চুরির ওই ঘটনার পর রাছেল পাটোয়ারীকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে ধরার চেষ্টা করা হয়। হাজীগঞ্জ বাজারের থানা রোডের এলাকায় ঘুরাঘুরি করতে দেখে রাছেল পাটোয়ারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘রাছেল পাটোয়ারী একজন প্রতারক। পুলিশের বিভিন্ন পদবি ব্যবহার করে দেশের বিভিন্নস্থানে প্রতারণা করে আসছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...