
কুড়িগ্রামে অনুমোদন বিহীন অবৈধ উপায়ে ইটভাটা পরিচালনার দায়ে তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সংঙ্গে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায়ওই তিন ইটভাটা মালিকদের জরিমানা করা হয় ১২ লাখ টাকা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীরে মেসার্স এম এম ব্রিকস ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়িতে মেসার্স এইচ এম ব্রিকস নামক ইটভাটাকে
পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় ৪ লাখ টাকা এবং তবকপুর ইউনিয়নের নিরাশির পাথারে অবস্থিত মেসার্স এম আর বি ইকো ব্রিকস নামে অবৈধ ইটভাটাকে ৩ লাখ ৫০হাজার টাকা জরিমানা করে গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, বুধবার দিনভর পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেনের নেতৃত্বে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে এই অভিযান পরিচালনা করেন। এছাড়াও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য এবং উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,পরিবেশ সুরক্ষা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাখতে জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...