
খুলনার পাইকগাছায় স্মৃতি রায় নামে এক যুবতী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে রোহানা খাতুন(২৩)। গত ২৭ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরে স্মৃতি রায় এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক স্মৃতি রায় থেকে রোহানা খাতুন নাম ধারণ করেন।
ঐ দিন তিনি জোহরের নামাযের পরে স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবিষয়ে রোহানা খাতুন বলেন, ছোট বেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতি-নীতি ভালো লাগতো। নামাজ, যাকাত, হজ ইত্যাদি সবই ভালো লাগে। আর তখন থেকেই ইসলাম ধর্মের প্রতি এক ব্যতিক্রম শ্রদ্ধা আসে নিজের মধ্যে।
আমার সব বন্ধুরাই মুসলিম, চলাফেরাও ওদের সাথেই। আজানের ধ্বনি আমাকে মুগ্ধ করে। বাংলাদেশ সহ পৃথিবীতে অনেক সৌন্দর্য্যময় মসজিদ রয়েছে যেগুলোর ভিতরে প্রবেশ করলে মনে প্রশান্তি আসে। আমি দূরে থাকলেও আমার মা-বাবাকে ইসলামের পথে আনার চেষ্টা করবো এবং দূর থেকে হলেও তাদের খেদমত করবো ইনশাআল্লাহ।
তিনি যেনো সঠিকভাবে শান্তির ধর্ম ইসলাম পালন করতে পারেন, আল্লাহর হুকুম ও নবী রাসুলের (সা:) দেখানো পথে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
বুধবার দুপুরে এ বিষয়ে এফিডেভিটের সনাক্তকারী আইনজীবি মোহতাছিম বিল্লাহ’র কাছে জানাতে চাইলে এফিডেভিটের সত্যতা স্বীকার করে তিনি জানান,স্মৃতি রায় গত ২৭ফেব্রুয়ারি দুপুরে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন।
তার বাড়ি ডুমুরিয়ার রংপুরের কালিবাটি। তিনি তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম হয়েছে রোহানা খাতুন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী