বেনাপোলে মাদকদ্রব্য সহ একাধিক মাদক মামলার ০৩ আসামী গ্রেফতার

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

গোপণ সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকা হতে

১ কেজি গাঁজা,৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পুরিয়া হেরোইন সহ মোঃ জাফির হোসেন(৩৩),মোঃ আল মামুন(২৫) এবং রিয়াজুল ইসলাম(৪০) নামক ০৩ জন চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

পোর্টথানা সূত্রে জানা গেছে,শুক্রবার(২৩) ফেব্রুয়ারী গোপণ সংবাদ পেয়ে থানা পুলিশের একটি চৌকষ টহল দল অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে
৩নং ঘিবা সাকিনস্থ পলাতক আসামী মোঃ বিসে আলী (২৮) এর বসত বাড়ির সমনে গলি রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ জাফির হোসেন (৩৩), পিতা-মোঃ মোশারেফ হোসেন, মাতা-মোছঃ মর্জিনা খাতুন ,স্থায়ী: গ্রাম- কূলপালা, থানা- শার্শা, জেলা –যশোর এর কাছ থেকে ০১ কেজি গাঁজা, মূল্য-৪০,০০০/- টাকা ও বেনাপোল পোর্ট থানাধীন খলশী গ্রামস্থ খলশী বাজার সংলগ্ম ভাটার মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ আল মামুন (২৫), পিতা-মোঃ মোফাজ্জেল হোসেন, মাতা-ফাহিমা খাতুন ,স্থায়ী: গ্রাম- অগ্রভুলট, থানা- শার্শা, জেলা –যশোর এর কাছ থেকে ০৫ বোতল ফেন্সিডিল, সর্বমোট ওজন-৫০০ মিঃ লিঃ, মূল্য অনুমান-১০,০০০/- টাকা এবং বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামস্থ বেলতলা মোড়ে পাকা রাস্তার উপর হতে মোঃ রিয়াজুল ইসলাম (৪০), পিতা-মৃত হামিদ ‍মুন্সি ,স্থায়ী: গ্রাম- সাদিপুর (মধ্যপাড়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা –যশোর এর কাছ থেকে সর্বমোট ৫০ পুরিয়া হেরোইন, ওজন-০৫ গ্রাম কাগজসহ, মূল্য অনুমান-১০,০০০/- টাকা।

মাদকদ্রব্য উদ্ধার এবং আসামীদের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানিয়েছেন- “যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশনায় সীমান্তবর্তী অত্র থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা,চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য সেবন ও পাচার রোধ কল্পে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

এর ফলশ্রুতিতে মাদকদ্রব্য সহ একাধিক মামলার ঐ ০৩ আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

আসামী ০৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে অদ্য শনিবার(২৪ ফেব্রুয়ারী) যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।