
নরসিংদী-টঙ্গী সড়কের ভাগদী এলাকায় যাত্রীবাহি বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই পরিবহনেরই চালক নিহত হয়েছে।
এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো ৬ যাত্রী। শনিবার ভোর ৪টার দিকে পলাশ উপজেলার নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ঘোড়াশালের ভাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাবইকান্দি সদর উপজেলার নিজাম উদ্দিনের ছেলে ও এনা পরিবহনের চালক মোঃ সহিদ (৪১)। অপর দিকে নিহত কাভার্ডভ্যানের চালকের নাম-ঠিকনা এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস শনিবার ভোরে পলাশের নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুতগতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। এসময় গুরুত্বর আহত হয় আরো ৬ জন। পরে তাদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মোঃ জসিম উদ্দিনসহ পুলিশের সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো: জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...