
চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহের গতি বেশ ভালো ছিল। আর ফেব্রুয়ারিতে সেই গতি অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার এসেছে। এভাবে রেমিট্যান্স আসার এই গতি চলমান থাকলে চলতি মাসেও দুই বিলিয়ন ডলার ছাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, চলতি মাস ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ৬ হাজার ৯৪৮ কোটি টাকা। সেই হিসেবে দিনে আসছে ৭ কোটি ডলার বা ৭৭০ কোটি টাকা।
এরমধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার। পাশাপাশি বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ডলার বা ২৩ হাজার ১০০ কোটি টাকার বেশি। এর আগে ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী