
ত্রিপুরায় স্রোতের একদিনের দ্বিতীয় ভ্রাম্যমাণ বইমেলায় বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুই সাংবাদিক ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাহিত্যের অন্যপাঠ “স্রোতের আয়োজনে ৩০ বছর উদযাপন অনুষ্ঠানে শুভাগমন উপলক্ষে কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠ কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. জয়নাল আবেদীনকে সম্মাননা প্রদান করা হয়। ১১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টায় ত্রিপুরার খুমলুঙ এলাকায় এ ভ্রাম্যমাণ বইমেলার অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয।
অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ও কবি মঞ্জু দাসের সভাপতিত্বে ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাহিত্যের অন্যপাঠ “স্রোত ” সম্পাদক কবি গোবিন্দ ধর এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক দৈনিক ভোরের ডাক কমলগঞ্জ প্রতিনিধি মো.জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক দৈনিক কালেরকন্ঠ কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। সেখানে এ সম্মানা তুলে দেন স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর।
ত্রিপুরা কবি ও সম্পাদক বিজন বোস, কবি ও সম্পাদক ভুলনকুমার দেববর্মা, প্রকাশক সুমিতা পাল ধর, চিত্রশিল্পী গৌরব ধর,কবি ও সম্পাদক দীপেননাথ শর্মা,কবি ও সঙ্গীতশিল্পী শাশ্বতী দাস, কবি ও সম্পাদক কৃপামোহন চাকমা, কবি ও সম্পাদক ড.ঝর্না বনিক, সঙ্গীত শিল্পী চন্দ্রিমা বনিক, কবি ও সম্পাদক সুচিত্রা দাস, সঙ্গীত শিল্পী রীতা পাল, সঙ্গীত শিল্পী অনিকেত পাল, সঙ্গীত শিল্পী শুক্লারানী দাস, কবি ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা গবেষক মধু মঙ্গল সিনহা।
এছাড়াও উপস্থিত ছিলেন কবি সঞ্চয়িতা রায়, কবি জয়ন্তী চৌধুরী প্রমুখ।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাহিত্যের অন্যপাঠ “স্রোত ” সম্পাদক কবি গোবিন্দ ধর বলেন, ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম রাজধর মানিক্যের স্মৃতি বিজড়িত রাতাছড়া থেকে ত্রিপুরার লিটল ম্যাগাজিন আন্দোলন ও প্রকাশনার জগতে এক উল্লেখযোগ্য নাম “স্রোত “। স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার ৩০ বছর পুর্থি উপলক্ষে ত্রিপুরায় দ্বিতীয় ভ্রাম্যমান বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
ইতিমধ্যে তিমিরবরণ চাকমা অনুদিত চাকমা ভাষায় “গীতঞ্জলী” প্রকাশের জন্য ত্রিপুরা সরকারের শ্রেষ্ট প্রকাশনা পুরস্কার সহ শ্যামল ভট্টাচার্যের উপন্যাস “লোদ্রভার কাছাকাছি” পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয় এ স্রোত।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী