
নতুন করে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ও বাংলাদেশ পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পর নতুনভাবে এগুলো গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের চেয়ারপারসন। আর মন্ত্রিসভার সব সদস্য কমিশনের সদস্য হিসেবে থাকবেন।
সহায়তাদানকারী কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব।
অন্যদিকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনেরও চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশনের বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী, ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা হবেন সদস্য। পরিকল্পনা বিভাগের সচিব পরিকল্পনা কমিশনের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
পরিকল্পনা কমিশন রুলস অব বিজনেস, ১৯৯৬-এর সিডিউল-১ এ বর্ণিত পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্গত পরিকল্পনা কমিশনের জন্য নির্ধারিত কার্যাবলি সম্পন্ন করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী