
নড়াইল-১ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জন করলেন ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) প্রতিকের প্রার্থী নজরুল ইসলাম।
রোববার (৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন তিনি। এ নির্বাচন বাতিল করে আবার নির্বাচনের দাবি করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ওয়ার্কার্স পাটির প্রার্থী নজরুল ইসলাম বলেন, রোববার দুপুর ১২টা পর্যন্ত আসনের বিভিন্ন কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করা হলেও পরবর্তীতে এজেন্টদের নৌকা প্রতীকের সমর্থকরা বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারা শুরু করে। এক্ষেত্রে প্রিসাইর্ডিং অফিসাররাও তেমন কোনো ভূমিকা পালন করেননি।
এসব অভিযোগ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাফুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান এবং ভ্রাম্যমাণ টিমকে জানানো হলেও কোন পতিকার মেলেনি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, অভিযোগ সত্য নয়। কয়েকটি অভিযোগ পাওয়ার পর আমরা ব্যবস্থা নিয়েছি। ওয়ার্কার্স পাটির সাংগঠনিক অবস্থা দুর্বলতার কারণে অধিকাংশ কেন্দ্রে এজেন্টই দিতে পারেনি। সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...