হাতীবান্ধায় শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ৭ জানুয়ারি ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ জানুয়ারী শান্তিতপূর্ণ পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। সংসদীয় আসন লালমনিরহাট -১ হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন এ ভোট গ্রহন চলে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার জানান , ১০২০ জন আনছার ব্যাটালিয়ান, ৩ প্লাটুন বিজিবি, সাদা পোষাকসহ পুলিশ প্রায় ৪০০ জন ও পুলিশের স্ট্রাইকফোর্স নিয়ে নানা মুখী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সবসময় র‌্যাব ১৩ টিম মাঠে রয়েছে। এ উপজেলা কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।