
নড়াইল-১ ও ২ এর নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার (৬ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়। জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সরঞ্জাম বিতরণ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ পুলিশ ও আনসার ভিডিপি বাহিনীর সদস্যরা ছাড়াও নির্বাচনে সংশ্লিষ্ঠারা। ৬টি স্টল করে যার যার কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়।
জেলা রিটানিং কর্মকর্তা অফিস সুত্রে জানা যায়,নড়াইল-১ আসনে মোট কেন্দ্র ১১০ টি, ভোটার সংখ্যা ২লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন,মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন ।
অপরদিকে নড়াইল-২ আসনে মোট কেন্দ্র ১৪৭ টি, ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন,মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন ।
নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন,নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বীনতা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...