
সাতক্ষীরায় নৌকার নির্বাচনী অফিসে আগুন, দু’টি ব্যবসাপ্রতিষ্ঠান ভষ্মিভূত সাতক্ষীরার কালিগঞ্জে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) রাত ২ টার দিকে ঘটনাটি ঘটেছে কালিগঞ্জ থানা ভবনের কয়েক গজ দূরে।
কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সুলতান আহমেদ (৪৮) জানান, শনিবার রাত ২ টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরার নৌকার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কালিগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মিভূত হয়ে যায়।
একই সাথে রাজ টেলিকম ও এশিয়া স্টীল এন্ড থাই অ্যালূমিনিয়াম নামক দু’টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশের একটি বসতঘরও আংশিক পুড়ে গেছে।
এ খবর জানতে পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন, সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ এজাজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ি ইউপির চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শনিবার বেলা ১২ টার দিকে ঘটনাস্থলে আসেন।
সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন পরিদর্শন করে জানান, রাজনৈতিক প্রতিহিংসায় এ ঘটনা ঘটেছে। অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের পূর্বমুহূর্তে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...