
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (০৩ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন সম্প্রতি মৌলভীবাজার -৪ আসনের নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠে। ফলে দলের শৃঙ্খলা বিরোধী অভিযোগের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদাল হোসেনকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক পদপদবীসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিএনপি নেতা ও চেয়ারম্যন আবদাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কিছু জানা নেই, বা আমি কোন চিঠি পাইনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...