সাতানী ইউনিয়নে নৌকার পক্ষে ইয়াসমিন সবুরের উঠান বৈঠক

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ৩ জানুয়ারি ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিলা-১ আসনের নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর এর সহধর্মিনী মোসামৎ ইয়াসমিন সবুর তিতাসের সাতানী ইউনিয়নের সাধারণ নারী ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছেন।

আজ ৩ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার দ্বিতীয় সরস্বতীর চর উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মীর শওকত লিটন এর সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ইয়াসমিন সবুর।

এতে বক্তব্য রাখেন,ওমান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মশিউর রহমান সুমন,দাউদকান্দি পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর লাভলী আক্তার,তিতাস উপজেলা যুব মহিলা নেত্রী সুমি আক্তার প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তার শিশির, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মাহফুজ আহমেদ, দাউদকান্দি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমা আক্তার পৌর শ্রমিক লীগের দপ্তর সম্পাদক সাইদুর রহমান সোহাগ।তিতাস উপজেলা যুবলীগের সদস্য জসিম শাহ্, সাতানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাপ হোসেন টিটন, ইউনিয়ন যুবলীগ নেতা আখলাক মুন্সী, মাসুদ সরকার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মুন্সীসহ সাধারণ নারী ভোটারগণ।