
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো.রেজাউল ইসলাম নান্নু ফরাজি(৫৫) নামে কলেজের এক করণিক নিহত হয়েছে, এ সময় আরো ৫ জন আহত হয়েছে । নিহত রেজাউল ইসলাম নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করণিক ও ১৬ নং খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় শরণখোলা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস যাত্রীবাহী ইজিবাইক ও পথচারীদের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সকাল ১০ টার দিকে সে মারা যায়। নিহতের মরদেহটি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হল সম্রাট হাওলাদার (২০), রবিউল ইসলাম (২০) আমির মোল্লা(৫৫) ও সবুজ শেখ(২৫)।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...