
ঝিনাইদহ সদর উপজেলার তেতুঁলতলা বাজারে ট্রাক চাপায় রুলী খাতুন (২৪) নামে এক বাইকার নিহত হয়েছেন।
সোমবার(১ জানুয়ারি)মধ্যরাতে পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহত রুলী খাতুন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড়নাচনা গ্রামের আনসার আলীর মেয়ে।
সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বশির উদ্দীন জানান, রাতে কালিগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে রুলি খাতুন বড় নাচনা গ্রামের ফিরছিলেন।
পথে অজ্ঞাত একটি ট্রাক তাকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনায় রুলী খাতুনের মাথা ভিন্ন ভিন্ন হয়ে যায়। খবর পেয়ে গভীর রাতে বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি আদম আলী রুলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মঙ্গলবার দুপুরে তার মৃতদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...