• ছবিঘর ফিচার
  • থার্টি ফার্স্ট নাইটে সুবিধা বঞ্চিতদের পাশে ‘রূপসী নওগাঁ’

থার্টি ফার্স্ট নাইটে সুবিধা বঞ্চিতদের পাশে ‘রূপসী নওগাঁ’

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি - কালের বিবর্তন

কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাতটি উদযাপন করেছে নওগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। সংগঠনের সদস্যরা নওগাঁ শহর ও পার্শ্ববর্তী সান্তাহার রেলস্টেশনে ঘুরে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে অন্য রকম এক থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন তারা।

২০২৩ সালকে বিদায় আর ২০২৪ সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ১০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র প্রদান করেন সংগঠনটি। শীতার্ত এসব মানুষও দোয়া ও ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন তাদের।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনের বিষয়ে জানতে চাইলে রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, ‘প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এই দিনে মানুষ নানাভাবে আতশবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচগানের আয়োজন করে। আর রাতের শেষে না হতেই পুরোপুরি অপচয় হয়ে যায়। আমার দেখেছি ফানুস উড়িয়ে রাজধানীতে অনেক দুর্ঘটনা ঘটেছে। আসুন আমরা টাকা অপচয় নষ্ট না করে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, বিশ্বের অধিকাংশ মানুষ এই দিনকে নানাভাবে উদযাপন করে। আমরাও রূপসী নওগাঁ পরিবার চাইছিলাম দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে, যা বিগত কয়েক বছর ধরে করা হচ্ছে। রূপসী নওগাঁ পরিবার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

রূপসী নওগাঁ-এর সাধারণ সম্পাদক ইঞ্জি. সাজু রহমান (সুজন) বলেন- বিশেষ বিশেষ দিনগুলো স্মরণ করে রাখার অনেক মাধ্যম আছে। আমরা এই দিনগুলোতে অপচয় না করে মানুষের কষ্টদায়ক কার্যক্রম না করে মানুষের উপকারে আসবে এমন কার্যক্রম করলে কিছু অসহায় মানুষের মুখেও হাঁসি ফুটবে ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, ‘রূপসী নওগাঁ’-এর ইঞ্জি. সাজু রহমান সুজন, সদস্য আব্দুল্লাহ আবু সাঈদ, উপদেষ্টা কাজী কামাল হোসেন, এনআরবিসি ব্যাংক নওগাঁ শাখার অপারেশন ম্যানেজার একেএম নাছরুল হুদা, নওগাঁ সদর উপজেলা মসজিদ ঈমাম মাওলানা শামীম আহমেদ নুরী, মাওলানা জোবায়ের আহমেদ, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, আজিজুর রহমান রাজা সহ আরও অনেকে।

জানাগেছে- ‘রূপসী নওগাঁ’ ২০১৬ সালে যাত্রা শুরু করে। গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ ও শিক্ষাদান কর্মসূচী, পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ, তাদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ও পাঠ্যপুস্তক বিতরন, বিনামূল্যে রক্তদান ও জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ তৈরী করা, সমাজের অসহায় অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো, শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, অসহায় অবহেলিত পরিবারের মাঝে ঈদে পোশাক ও ঈদ সামগ্রী বিনামূল্যে বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ, দুস্থ ও অসাহায়দের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, বৃক্ষ রোপন কর্মসূচী ও বৃক্ষ রোপনের উৎসাহিত করা, বয়স্ক লোকদের শিক্ষার ব্যবস্থা করা, বেওয়ারিশ লাশ দাফন, পরিস্কার পরিচ্ছন্নতা মূলক কর্মসূচী ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন গুলো ধারাবাহিক ভাবে পালন করে আসছে সংগঠনটি ।