
সারা দেশের ন্যায় নওগাঁয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা জানুয়ারী) সকাল ১০টায় নওগাঁ জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন।
এসময় জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান। পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত অভিভাবক ও শির্ক্ষাথীরা। বছরের শুরুতে বই পাওয়ায় পড়াশুনায় শিক্ষার্থীরা মনযোগী হবে বলে জানান অভিভাবক ও সংশ্লিষ্টরা।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসার জন্য ৪৩ লাখ ৪৪ হাজার ৫৪৬ টি বইয়ের চাহিদা পাঠানো ছিল। এরমধ্যে ৩১ লাখ ৭৭ হাজার ১৮৫টি বই পাওয়া গেছে।
প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা ছিল ১৩ লাখ ৩৮ হাজার ২২৬ টি। যা পুরো বই পাওয়া গেছে। অপরদিকে মাধ্যমিকে বইয়ের চাহিদা ছিল ৩০ লাখ ৬ হাজার ৩২০ টি। চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে ১৮ লাখ ৩৮ হাজার ৯৫৯ টি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী