• ছবিঘর জাতীয়
  • ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন,রাত পোহালেই ভোট

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচন,রাত পোহালেই ভোট

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ , ৪ নভেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আগামীকাল রোববার ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া-২আসনের উপ-নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবরকম প্রস্তুতির পাশাপাশি আজ শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের তত্বাবধানে দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জমাদী।

উপজেলা প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের কাছে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের মালামাল বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে পৌছে যাচ্ছেন।

জেলার (সরাইল- আশুগঞ্জ)দুই উপজেলায় রয়েছে ১৭টি ইউনিয়ন এর মধ্যে সরাইল উপজেলায় রয়েছে ৯ ইউনিয়ন ও আশুগঞ্জ উপজেলা রয়েছে ৮ টি ইউনিয়ন।এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন।

এর মধ্যে সরাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১৫৩ জন এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩৬৮ জন। মহিলা ভোটার ১ লাখ১২ হাজার ৭৮৫ জন। আশুগঞ্জ উপজেলা ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন। পুরুষ ভোটার ৬৯ হাজার ২৬৯ জন ও মহিলা ৬৩ হাজার ৭০১ জন। সরাইলে ভোট কেন্দ্র- ৮৪ ও আশুগঞ্জ ভোট কেন্দ্রের সংখ্যা – ৪৮টি- দুই উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ১৩২টি। এ আসনটিতে পাচঁজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.শাহজাহান আলম সাজু। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুল হামিদ ভাসানী,স্বতন্ত্র কলারছড়ি প্রতীকের প্রার্থী সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা,জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল এবং ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) এর দলের মনোনীত আম প্রতিকের প্রার্থী মো.রাজ্জাক হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী সব সরঞ্জাম ইতিমধ্যে মাঠপর্যায়ে পৌঁছে গেছে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবে। পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন। এর মধ্যে পুলিশ, র‌্যাব, আনসার,৫ প্লাটুন বিজিবি সদস্যরা ৫ টি মোবাইল টীম থাকবেন।

এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাহী ম্যাজিষ্ট্রে নিয়োগ থাকবে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন,প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের লক্ষে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিরলস ভাবে কাজ