
জেদ্দায় অনুষ্ঠেয় ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার (৫ নভেম্বর) সৌদি আরবের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারী বিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রথমে মদিনায় যাবেন। তিনি সেখানে মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। প্রধানমন্ত্রী মক্কা থেকে জেদ্দায় গিয়ে ইসলামে নারীবিষয়ক সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া তিনি মক্কায় গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ‘ইসলামে নারীবিষয়ক জেদ্দাহ ডকুমেন্ট’ প্রকাশিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিব হিসেন ইব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী জেদ্দায় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ‘ইসলামে নারী’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট রোববার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আগামী মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বুধবার সকালে ঢাকায় পৌঁছাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী