
২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২৪২০ জন উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ৪ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম প্রমুখ।
এসময় ২৪২০ জন কৃষককের প্রতি ১ বিঘা জমির জন্য ৫০ জনকে ২০ কেজি গম, ৯০ জনকে ৩ কেজি ভুট্টা, ২০০০ জনকে ৩ কেজি সরিষা, ২৩০ জনকে ১ কেজি সূর্যমুখীর বীজ, ৩০ জনকে ৩ কেজি পেঁয়াজের বীজ, ২০ জনকে ৫ কেজি করে মুগের বীজ বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...