
আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন কর্মসূচির প্রথমেই সকালে জেলা ও উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দিনব্যাপী যখন শোক ও স্বরণ সভায় ব্যস্ত, তখন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য রুপান্তর নামক একটি প্রতিষ্ঠানের বাৎসরিক সাধারণ সভা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যেখানে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এসেছিলেন বিশেষ আকর্ষণ হিসেবে। সেখানে চলে রাত পর্যন্ত নাচ-গান ও হৈ-হুল্লোড়। এদিকে শোকের দিনে রুপান্তর গ্রুপের অনুষ্ঠানে এমপির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়টি নিন্দনীয় ও দু:খজনক বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ একাধিক নেতাকর্মী ও সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, জেল হত্যা দিবস উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে। কিন্তু সেখানে স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম উপস্থিত ছিলেন না। অথচ এই শোক দিবসের দিনে তিনি স্থানীয় একটা এনজিও’র সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যেহেতু এটা শোক দিবসের দিন তাই অন্য কোনো আনন্দ অনুষ্ঠানে থাকা যুক্তিসংগত নয় বলে আমরা মনে করি। এছাড়া অন্যান্য অঙ্গসংগঠনের পক্ষ থেকেও দিবসটি পালন করা হয়েছে বলেও জানান তারা।
মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদন মুঠোফোনে বলেন, আমরা জেল হত্যা দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসটি পালন করেছি। এছাড়া বিকেলে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে এমপি সাহেব প্রধান অতিথি ছিলেন। তবে এমপি সকালের কর্মসূচিতে ছিলেন না বলেও জানান তিনি।
জানতে চাইলে এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...